Advertisement
প্রবাস

ওল্ডহামে NEBTJA-এর নতুন কমিটির অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন

📅 ১৮/১১/২০২৬

✍️ লেখক: Amin

💬 ০ মন্তব্য

FacebookWhatsApp
ওল্ডহামে NEBTJA-এর নতুন কমিটির অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন

যুক্তরাজ্যের ওল্ডহামে নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (NEBTJA)-এর নবগঠিত কমিটির অভিষেক এবং সংগঠনটির প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। কমিউনিটির বিশিষ্টজন, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) ওল্ডহামের স্থানীয় ইস্টার্ন প্যাভিলিয়ন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ মুকিত চৌধুরী সেতু। সাধারণ সম্পাদক রুপচাঁদ দাশ রুপকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেমসাইডের সিভিক মেয়র কাউন্সিলর হেলেন বোডেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই এবং সাবেক মেয়র ও কাউন্সিলর শিবলী আলম।

জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলর হাসান খান নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন।

ওল্ডহামে NEBTJA-এর নতুন কমিটির অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন - ছবি 2

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সৈয়দ ছাদেক আহমেদ, সহসভাপতি গাওছুল ইমাম চৌধুরী সুজন, মো. কলন্দর তালুকদার ও ফখরুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সোহেল আহমেদ ও লুতফুর রহমান চৌধুরী, ট্রেজারার ফোরকানোর রহমান চৌধুরী সাগর, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ শুভ, প্রেস অ্যান্ড পাবলিসিটি সম্পাদক মাহফুজুর রহমান খান, কার্যকরী কমিটির সদস্য তাবেদার রসুল বকুল, রুহুল আমিন চৌধুরী মামুন ও সৈয়দ দুলালসহ অন্যরা।

প্রতিষ্ঠার এক দশক পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয়। একই সঙ্গে সংগঠনের প্রকাশনা ‘PRESSLINE — The Voice of Journalism’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

এবারই প্রথমবারের মতো সংগঠনের পক্ষ থেকে তিনজন বিশিষ্ট ব্যক্তিকে আজীবন সম্মাননা সদস্যপদ প্রদান করা হয়। তাঁরা হলেন নিউক্যাসল থেকে আগত গীতিকার ও সাংবাদিক সৈয়দ দুলাল, হাইডের কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল সমুজ এবং ম্যানচেস্টারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম পাভেল।

অনুষ্ঠানে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আসা কমিউনিটি নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

২০১৬ সালে যাত্রা শুরু করা NEBTJA-এর এক দশকের পথচলা প্রবাসে বাংলা টেলিভিশন সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অধ্যায়। অনুষ্ঠানে সংগঠনের নতুন নেতৃত্ব বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত ঐক্য এবং কমিউনিটির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজনে বিপুলসংখ্যক অতিথি ও শুভানুধ্যায়ীর অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

💬 পাঠকের মন্তব্য

অনুমোদিত মন্তব্য: ০

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য প্রকাশের আগে PDWORLD24 Admin যাচাই করবে।

০ / ৩,০০০
এখনো কোনো অনুমোদিত মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করতে পারেন।
PDWORLD24 — প্রবাসীদের দিনকাল নিউজ
FacebookWhatsApp
← হোমপেজ
Advertisement
ওল্ডহামে NEBTJA-এর নতুন কমিটির অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উদযাপন | PDWORLD24